খেলা

ইপিএল: জয় পেল তিন ফেভারিট-ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি

 ইপিএল: জয় পেল তিন ফেভারিট-ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি
ইপিএল: জয় পেল তিন ফেভারিট-ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে তিন ফেভারিট-ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি।

টটেনহামের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে চেলসি। ব্লুজদের পক্ষে গোল করেন পেদ্রো ও মোজেস। ২-১ গোলের জয়ে ১৩ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা।

পিছিয়ে পড়ে জয় পেয়েছে ম্যানসিটিও। বার্নলির বিপক্ষে গোল হজমের পর সার্জিও অ্যাগুয়েরোর নৈপূণ্যে জিতে সিটিজেনরা।

দুই গোল করে গোলসংখ্যা ২৭ এ নিয়ে গেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

এদিকে, সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৪ ম্যাচ আর প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচ ধরে অপরাজিত আছে লিভারপুল।

সান্ডারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতেছে অল রেডরা।

এছাড়া মৌসুমে নিজেদের ষষ্ঠ ড্র করেছে লেস্টার সিটি। মিডলসবরোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়রা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ