ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট খুইয়ে আবারো সমালোচনার মুখে পড়েছে মানচেস্টার ইউনাইটেড।
ওয়েস্ট হামের সঙ্গে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফলে লিগে রেড ডেভিলদের অবস্থান দাঁড়ালো ৬ নম্বরে।
দিনের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে আর্সেনাল, সাউদাম্পটন ও স্টোক সিটি।
ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড।
মরিয়া স্বাগতিকরা জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে সমতায় ফেরে ১৯ মিনিট পর। কিন্তু এরপর আর কোনো গোল করতে না পারায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ২০১২/১৩ মৌসুমের শিরোপাজয়ীদের।
আরেক ম্যাচে আলেক্সিজ সানচেজের গোলে ১২ মিনিটে বোর্নমাউথের বিপক্ষ এগিয়ে যায় আর্সেনাল।
যদিও ২৩ মিনিটের সময় উইলসনের গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।
কিন্তু বিরতির পর থিও ওয়ালকোটের গোলে আবারো এগিয়ে যায় আর্সেন ওয়াঙ্গারের দল। আর ম্যাচের ইনজুরি সময়ে সানচেজের দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় গার্নারদের।