খেলা

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে নারী দল

নারী ক্রিকেট দল
নারী ক্রিকেট দল

ব্যাংক এশিয়া কাপ নারী টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ড নারীদলকে ৩৫ রানে হারিয়েছে তারা। বাংলাদেশের করা ৮৮ রানের জবাবে ৫৩ রানে গুটিয়ে যায় থাইল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে ৮ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ নারী দল। তবে, তৃতীয় উইকেটে সানজিদা ইসলাম ও ফারজানা হকের ৪২ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের নারীরা। সানজিদা করেন ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রান।

ফারজানার ১৫ আর সালমা খাতুনের অপরাজিত ১০ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান করে বাংলাদেশ।

জবাবে পেসার পান্না ঘোষের বোলিং তোপে গুড়িয়ে যায় থাইল্যান্ডের নারীরা। ৫৩ রানে অলআউট হয় তারা। ৯ রান দিয়ে পান্না নেন ৪টি আর ১৪ রানের বিনিময়ে জাহানার নেন ২ উইকেট।

২৯ তারিখ নিজেদের তৃতীয় ম্যাচে নেপাল নারী দলের বিপক্ষে খেলবে রুমানা আহমেদের দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ