বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব না মানায় রংপুর রাইডার্স থেকে বহিস্কার করা হয়েছে জুপিটার ঘোষকে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ আকসুর কাছে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ করেছেন জুপিটার। তার অভিযোগ আমলে নিয়ে এবার তদন্তে নেমেছে বিসিবি।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রংপুর রাইডার্সের ম্যানেজার সানোয়ার হোসেন ও জুপিটার ঘোষের ওপর মাঠে আসায় নিষেধাজ্ঞা জারি করেছে বিসিবির গভর্নিং কাউন্সিল।
জুপিটার জানিয়েছেন, ফিক্সিংয়ের প্রস্তাব না মানায় তাঁকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
তবে রংপুরের ম্যানেজমেন্টের দাবি, শৃঙ্খলাভঙ্গের কারণেই বহিস্কার করা হয়েছে জুপিটারকে। হোটেলের রুমে বান্ধবীকে নিয়ে আসা এবং রাতে দেরি করে ফেরার কারণেই দল থেকে বাদ পড়েছেন তিনি।
এদিকে, বিপিএলের দ্বিতীয় আসরে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার ছিলেন সানোয়ার হোসেন।