কলম্বিয়ার আকাশ পথে ব্রাজিলীয়ান ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের ফুটবলারদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭৬ জন মারা গেছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বলিভিয়ার চার্টার এয়ারলাইনস লামিয়ায় এলএমআই ২৯৩৩ ফ্লাইটে ৭২ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন। আরোহীদের মধ্যে কেবল পাঁচ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১.১৫টার দিকে ‘দ্য গার্ডিয়ান’ বিমান দুর্ঘটনার তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৮১ জন যাত্রী নিয়ে কলম্বিয়ার রাজধানী মেডেলিনের বিমানবন্দরের দিকে যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। শ্যাপেকোয়েন্সের ফুটবলারা ছিলেন বিমানটিতে।
ভাড়া করা ওই উড়োজাহাজে ব্রাজিলের শাপেকোইনস ফুটবল দলের খোলোয়াড়রা ছিলেন। সাউথ আমেরিকান ক্লাব কাপের ফাইনালে কলম্বিয়ার দল আতলেতিকো নেশিওনালের সঙ্গে খেলতে মেদেলিনে যাচ্ছিলেন তারা।
ম্যাচের সংবাদ সংগ্রহের জন্য একদল সাংবাদিকও ছিলেন তাদের সঙ্গে। সাউথ আমেরিকান ক্লাব ফুটবলের এই দ্বিতীয় প্রধান প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ দুর্ঘটনার পর স্থগিত করা হয়েছে।
মেদেলিনের হোসে মারিয়া করদোভা দে রিয়োনেগ্রো বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ব্রিটিশ এরোস্পেস ১৪৬ মডেলের ছোট আকারের ওই উড়োজাহাজের চালক দুর্ঘটনার আগে বৈদ্যুতিক গোলযোগের কথা নিয়ন্ত্রণ কক্ষকে জানিয়েছিলেন।
বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হলেও বৃষ্টির কারণে আগুন খুব বেশি ছড়াতে না পারায় যাত্রীদের অনেকের বেঁচে যাওয়ার আশা করেছিলেন উদ্ধারর্মীরা। কিন্তু ৭৬ জনকেই বিমানের ধ্বংস্তূপে মৃত অবস্থায় পেয়েছেন তারা।
মেদেলিনে কোপা সুদামেরিকার ফাইনালে কলম্বিয়ার ক্লাব অ্যাতলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে খেলার কথা ছিলো শ্যাপেকোয়েন্সের। মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের আগেই বিমানটি বিধ্বস্ত হয়।