বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে (বিপিএল) রংপুর রাইডার্সকে ৪১ রানে হারিয়েছে রাজশাহী কিংস। রাজশাহীর দেয়া ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৪ বলে ৭৯ রানে অলআউট হয় রংপুর রাইডার্স।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, শুরু থেকেই রংপুরের বোলারদের তোপের মুখে পড়ে রাজশাহী। ৪৩ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ড্যারেন স্যামির দল।
অষ্টম উইকেটে ৮৫ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন মেহেদি হাসান মিরাজ ও ফরহাদ রেজা। মিরাজের ৪১ ও ফরহাদ রেজার ৪৪ রানের সুবাদে রংপুরকে ১২৯ রানের টার্গেট দেয় রাজশাহী।
জবাব দিতে নেমে ৫৮ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুরও। ১৭ ওভার ৪ বলে স্কোরবোর্ডে ৭৯ রান তুলতেই সবকটি উইকেট হারায় তারা।
রাজশাহীর নাজমুল ইসলাম ও আবুল হাসান নেন ৩টি করে উইকেট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: