হ্যামিলটন টেস্টে পাকিস্তানকে ১৩৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এর মধ্য দিয়ে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে কিউইরা।
শেষ দিনে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৩৬৮ রান। বিনা উইকেটে ১ রান নিয়ে খেলতে নেমে, ভালোই শুরু করে সফরকারীরা। উদ্বোধনী জুটিতে ১৩১ রান যোগ করেন আজহার আলী ও সামি আসলাম। আজহার বিদায় নেন ব্যক্তিগত ৫৮ রানে।
আর সেঞ্চুরি থেকে ৯ রান দুরে থাকতে ফিরে যান আসলাম। এরপর কিউই বোলারদের তোপের মুখে ২৩০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
শূন্য রানে আউট হন পাকিস্তানের চার ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের ওয়েগনার ৩টি এবং সাউদি ও স্যান্টনার নেন ২টি করে উইকেট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: