ব্যাংককে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেন নি বাংলাদেশের নারীরা। ২১ রান তুললই ৬ উইকেটে হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রানের ইনিংস খেলেন জাহানারা আলম।
আর অধিনায়ক রুমানা করেন ১১ রান। প্রতিপক্ষের সানা মির নেন ৩ উইকেট।
ফলে ১৫ ওভার ৩ বলে ৪৪ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। সহজ টার্গেট তাড়া করতে নেমে দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তানের মেয়েরা।
তবে ঝাভেরিয়া খান ও আয়শা জাফরের ৩১ রানের জুটিতে ভর করে ৬১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: