ব্যাংককে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের মেয়েদের। টুর্নামেন্টে বাংলাদেশের এটি তৃতীয় হার।
পাঁচ ম্যাচের মাত্র দুটি জিতেছে টাইগ্রেসরা। শ্রীলঙ্কা ও পাকিস্তান জিতেছে তিনটি করে ম্যাচ। ফলে ৪ ডিসেম্বরের ফাইনালে অপরাজিত ভারতের প্রতিপক্ষ নির্ধারণ না হলেও, বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
নিজেদের পঞ্চম ম্যাচেও, ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ধীরগতিতে ব্যাট চালিয়ে ৩ উইকেটে ৯৩ রান করে টাইগ্রেসরা।
জবাবে এক ওভার হাতে রেখেই ৩ উইকেটে ৯৭ রান করে ফেলে শ্রীলঙ্কা। আজ পাকিস্তান থাইল্যান্ডকে হারালে, চারটি জয়ের সুবাদে আগামীকালের ফাইনালের টিকেট পেয়ে যাবে।
আর হারলে ফাইনালে খেলতে লঙ্কানদের সঙ্গে রানরেটের লড়াই হবে পাকিস্তানের মেয়েদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: