ষষ্ঠবারের মতো বিশ্বের সেরা পুরুষ অ্যাথলিটের পুরস্কার জিতলেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। আর সেরা নারী অ্যাথলিট হলেন ইথিওপিয়ার আলমাজ আয়ানা। রিও অলিম্পিকে ১০ হাজার মিটার দৌঁড়ে ২৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে, নতুন রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছিলেন আয়ানা।
আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি লর্ড সেব্যাশ্চিয়ান কো এবং মোনাকোর রাজপুত্র অ্যালবার্ট, বোল্ট ও আয়ানার হাতে পুরষ্কার তুলে দেন।
এ বছর রিও অলিম্পিকে প্রথম স্প্রিন্টার হিসেবে তৃতীয়বারের মতো ১০০ ও ২০০ মিটার দৌঁড় এবং ৪০০ মিটার রিলেতে র্স্বণ জেতেন "দ্য লাইটনিং" বোল্ট। অলিম্পিক গেমসে ‘ট্রিপল ট্রিপল’ পূরণ করে ২০১৩ সালের পর আবারো বছরের সেরা অ্যাথলিট নির্বাচিত হলেন ৩০ বছর বয়সী এ স্প্রিন্টার।
আগামী বছর লন্ডনে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শেষে অবসরে যাবেন সর্বকালের সেরা এ অ্যাথলিট।
এদিকে, বর্ষসেরা প্রমীলা অ্যাথলেট হিসেবে এ পুরস্কার জিতেছেন ইথিওপিয়ার আলমাজ আয়েনা।