বিপিএল টি-টোয়েন্টির গুরুত্বপূর্ণ ম্যাচে বরিশাল বুলসকে ২৯ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১২৫ রানে থামে রবিশালের ইনিংস।
টস জিতে ব্যাট করতে নেমে ২৯ রানে প্রথম উইকেটে হারালেও মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ মিথুনের ৭৬ রানের পার্টনারশীপে ঘুরে দাঁড়ায় রংপুর। শেহজাদ ৪৮ ও মিথুন করেন ৩৮ রান।
আর শেষদিকে জিয়াউর রহমানের অপরাজিত ২৩ রানের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করে বরিশাল বুলস।
জবাবে ১০৯ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে বরিশাল। টুর্নামেন্টে দূর্দান্ত খেলা শাহরিয়ার নাফিস করেন মাত্র ১৪ রান। ইংনিসের ব্যক্তিগত সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন জোহানেস মালান।
শেষ পর্যন্ত ১২৫ রানে গুটিয়ে যায় বরিশাল বুলস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: