মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সার্জিও রামোসের শেষ মূহূর্তের গোলে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ফলে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগে শীর্ষস্থান ধরে রেখেছে লস ব্লাঙ্কোরা।
আর ৬ পয়েন্টের ব্যবধান কমাতে ব্যর্থ বার্সা, সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানেই আছে।
ক্যাম্প ন্যূ'তে শুরু প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা। নেইমারের ক্রস থেকে হেডারে কাতালানদের লিড এনে দেন লুইস সুয়ারেজ।
এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন নেইমার ও লিওনেল মেসি। লক্ষ্যভেদ করতে পারেননি রোনালদো, বেনজেমারাও। ৮৯ মিনিটে গোল করে রিয়ালকে খেলায় ফেরান সার্জিও রামোস।
শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। ১-১ গোলের সমতায় শেষ হয় মৌসুমের প্রথম এল ক্লাসিকো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: