খেলা

বিপিএল: ব্যাটিং-বোলিংয়ে দাপটে মূলত বাংলাদেশিরাই

 বিপিএল: ব্যাটিং-বোলিংয়ে দাপটে মূলত বাংলাদেশিরাই
বিপিএল: ব্যাটিং-বোলিংয়ে দাপটে মূলত বাংলাদেশিরাই

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলা। ব্যাটিং ও বোলিংয়ে দাপট দেখাচ্ছেন মূলত বাংলাদেশিরাই।

গেইল, স্যামুয়েলস, আফ্রিদিদের সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছেন বাংলাদেশের তামিম, মাহমুদুল্লাহ, শফিউলরা।

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের চতুর্থ আসর। গ্রুপ পর্ব শেষেও টুর্নামেন্টে ব্যাটিং ও বোলিংয়ে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশের ক্রিকেটাররা। শীর্ষ ১২ জন রান সংগ্রাহকের তালিকায় ৯জনই বাংলাদেশি।

টি-টোয়েন্টি ফেরিওয়ালা বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল ফ্লপ করলেও ১২ ম্যাচে ৪২ দশমিক পাঁচ শূন্য গড়ে ৪২৫ রান নিয়ে এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার চিটাগং ভাইকিংসের ওপেনার তামিম ইকবাল। চলতি আসরে এ পর্যন্ত পাঁচটি ফিফটি এসেছে এই ড্যাশিং ওপেনারের ব্যাট থেকে।

নির্ভরতার প্রতীক খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ। ধারাবাহিকভাবে পারফর্ম করে দুটি ফিফটিসহ ৩৬ দশমিক নয় শূন্য গড়ে ৩৬৯ রান নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন তিনি।

বিপিএলে নজর কাড়া পারফর্মেন্স দিয়ে নিউজিল্যান্ড সফরের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নতুন সেনসেশন মেহেদি মারুফ।

এছাড়াও প্রতি ম্যাচেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফিস ও মোমিনুল হকরা।

আর বিদেশিদের মধ্যে নিয়মিত রান পাচ্ছেন মোহাম্মদ শেহজাদ, মারলন স্যামুয়েলস ও কুমার সাঙ্গাকারা।

অন্যদিকে, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকার শীর্ষ ১৩ জনের মধ্যে আট জনই বাংলাদেশের। ১৮ উইকেট শিকার করে লিড দিচ্ছেন চিটাগং ভাইকিংসের মোহাম্মদ নাবী। সমান উইকেট নিয়ে তারপরেই খুলনার শফিউল।

নিউজিল্যান্ড সফরের আগে জাতীয় দলের ব্যাটসম্যানদের মতোই বোলাররাও নিজেদের ঝালিয়ে নেয়ার ভালো সুযোগ পেয়েছেন। আফ্রিদি, ব্রাভো ও জুনায়েদ খানদের পর উইকেট শিকারিদের তালিকায় জায়গা করে নিয়েছেন পেসার মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা ও স্পিনার আরাফাত সানি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ