খেলা

ইপিএল: লিভারপুলকে হারাল এফসি বোর্নমাউথ

ইপিএল: লিভারপুলকে হারাল এফসি বোর্নমাউথ
ইপিএল: লিভারপুলকে হারাল এফসি বোর্নমাউথ

ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুতে পিছিয়ে থেকেও লিভারপুলকে ৪-৩ গোলে হারিয়েছে এফসি বোর্নমাউথ।

এরমধ্য দিয়ে পয়েন্ট তালিকায় তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠলো বোর্নমাউথ। আর টেবিলের দুইয়ে ওঠার সুযোগ হারালো লিভারপুল।

এছাড়াও সব ধরণের প্রতিযোগিতায় টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙ্গলো অলরেডদের।

দিনের দ্বিতীয় খেলায় এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ভাইটালিটি স্টেডিয়ামে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফেভারিট লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমান বোর্নমাউথের উইলসন।

কিছুক্ষণ পর ব্যবধান ৩-১ করেন লিভারপুলের এমরে ক্যান। এরপর রায়ান ফ্রেজার, স্টিভ কুক ও ইনজুরি টাইমে নাথান অ্যাকে স্কোরশিটে নাম তুললে কপাল পোড়ে অল রেডদের। ৪-৩ গোলের জয় পায় এফসি বোর্নমাউথ।

অন্য খেলায়, এভারটনের বিপক্ষে গোলের খাতা খোলেন ম্যানচেস্টার ইউনাইটেডের জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে খেলা শেষের এক মিনিট আগে পেনাল্টি থেকে লেইটন বেনস গোল শোধ করলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ