খেলা

কোড অব কন্ডাক্ট ভাঙ্গায় সাকিবকে ২০% জরিমানা

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোড অব কন্ডাক্ট ভাঙ্গায় ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানকে ম্যাচ ফির ২০% জরিমানা করা হয়েছে। মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে খেলার সময় আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ালে সাকিবকে জরিমানা করা হয়।

মঙ্গলবার খুলনা টাইটান্সের ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ঢাকার পেসার রাহির আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এতে আম্পায়ারের ওপর ক্ষুদ্ধ হন সাকিব। জড়িয়ে পড়েন বাক যুদ্ধে।

আর বিসিবি লেভেল ওয়ান কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় ম্যাচ শেষে সাকিবকে জরিমানা করার সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি।

অবশ্য দোষ স্বীকার করে, জরিমানা মেনে নিয়েছেন সাকিব। তাই কোনো আনুষ্ঠানিক শুনানি হয়নি এ ঘটনার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ