চিটাগং ভাইকিংসের পর এবার খুলনা টাইটান্সকে বিদায় করে বিপিএল টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে রাজশাহী কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে ৭ উইকেটে হারায় কিংসরা।
শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ আগেই ফাইনালের টিকেট পাওয়া ঢাকা ডায়নামাইটস।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় খুলনা টাইটান্স। মাঝে ২২ রান করে পরিস্থিতি সামাল দেন মাহমুদুল্লাহ ও নিকোলাস পূরান।
শেষদিকে আরিফুল হকের ৩২ রানে ভর করে, ৯ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে খুলনা। ছোট টার্গেট তাড়া করতে নেমে, দলীয় ৩৪ রানে দুই ওপেনার মোমিনুল হক ও নুরুল হাসানের উইকেট হারায় রাজশাহী কিংস।
তবে আফিফ হোসেনের ২৬, জেমস ফ্রাঙ্কলিনের ৩০ ও সাব্বির রহমানের অপরাজিত ৪৩ রানে ভর করে, ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় ড্যারেন স্যামির দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: