খেলা

নিউজিল্যান্ডের আগে অস্ট্রেলিয়ায় টাইগাররা

বাংলাদেশ ক্রিকেটার
বাংলাদেশ ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চতুর্থ আসরে ভালো পারফরম্যান্সের সুবাদে নিউজিল্যান্ড সফরে যাওয়ার দরজা খুলে গেল ঢাকা ডায়নামাইটস ওপেনার মেহেদি মারুফের জন্য।

অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্প ও নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক স্কোয়াডে মারুফের নাম অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট বোর্ড। আজ (শনিবার) সন্ধ্যায় সাকিব-মাশরাফিদের সঙ্গে সিডনির উদ্দেশে ঢাকা ছাড়বেন মারুফ।

বিপিএলে ২৬.৬৯ গড়ে ১৪ ইনিংসে ৩৪৭ রান করে নিউজিল্যান্ডে যাওয়ার টিকেট পেলেন মারুফ।

এর আগে বৃহস্পতিবার মুশফিক, মুস্তাফিজসহ এগারো ক্রিকেটার অস্ট্রেলিয়ায় গেছেন।

বিপিএল ফাইনাল শেষে আজ যাচ্ছেন সাকিব-সাব্বিররা। ফাইনালে না খেললেও সাকিবদের সঙ্গেই আজ ঢাকা ছাড়বেন মাশরাফি-তামিমও।

নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিডনিতে ৯ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। এ সময় বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্সের বিপক্ষে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এরপর ১৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে লাল সবুজরা। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে প্রায় এক মাসের সিরিজ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ