খেলা

আইপিএল: নাইট রাইডার্সে থাকছেন না ওয়াসিম

ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমে কোলকাতা নাইট রাইডার্সের সঙ্গে থাকছেন না ওয়াসিম আকরাম।

পেশাগত কারণ ও সময় স্বল্পতার কারণে ২০১৭ মৌসুমে কেকেআরের বোলিং কোচ হিসেবে দেখা যাবে না পাকিস্তানের সাবেক এ ফাস্টবোলারকে।

২০১০ সাল থেকে আইপিএলে কেকেআরের কোচিং স্টাফের অংশ ছিলেন ওয়াসিম।

২০১২ ও ২০১৪ সালে কোলকাতার আইপিএল ট্রফি জেতার সময়ও শাহরুখ খানের দলের বোলিং ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন তিনি।

যদিও ২০১৩ সালেও পরিবারকে আরেকটু বেশি সময় দিতে, আইপিএল থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন ওয়াসিম।

ওয়াসিমকে শুভেচ্ছা জানিয়ে দলের সবাই তার অভাব অনুভব করবে বলে মন্তব্য করেছেন কেকেআরের নির্বাহী পরিচালক ভেঙ্কি মাইসোর।

কোলকাতার সাফল্য কামনা করে একই মনোভাব ব্যক্ত করেছেন ফাস্টবোলারদের আইকন ওয়াসিম। আগামী বছরের ৫ এপ্রিল শুরু হবে আইপিএলের ১০ম আসরের খেলা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ