লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলাপ শুরু করেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা।
২০২২ সাল পর্যন্ত বার্সায় থাকার নতুন চুক্তি করতে যাচ্ছেন সুয়ারেজ আর ২০১৮ সালের জুন পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকছেন লিওনেল মেসি।
চুক্তিপত্রের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা চলছে বলে বেশ খুশি কোচ লুইস এনরিকে। সুয়ারেজের সঙ্গেও শিগগরিই নতুন চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলবে বার্সা।
দলের সেরা দুই ফরওয়ার্ডকে আরো দীর্ঘ সময়ের জন্য পাচ্ছেন ভেবে তাই স্বস্তিতে এনরিকে।
এদিকে, আগামী দুই এক সপ্তাহর ভেতরই নতুন চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন বার্সা প্রেসিডেন্ট জোসে মারিয়া বার্তেমেউ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: