খেলা

রিয়াল মাদ্রিদকে জয় এনে দিল সার্জিও রামোস

রিয়াল মাদ্রিদকে জয় এনে দিল সার্জিও রামোস
রিয়াল মাদ্রিদকে জয় এনে দিল সার্জিও রামোস

আবারো শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছেন সার্জিও রামোস। অধিনায়কের কৃতিত্বে দেপোর্তিভো লা করুনাকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ লিগের শীর্ষস্থান ধরে রাখলো রিয়াল। সেই সঙ্গে লা লিগায় টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নতুন ক্লাব রেকর্ডটাও ধরে রাখলো জিদানের দল।

গোলহীন প্রথমার্ধ ভক্তদের হতাশ করলেও দ্বিতীয়ার্ধে জমজমাট লড়াই হয়েছে। আলভারো মোরাটার শটে লিড নিলেও জোড়া গোলে লিগ লিডারদের বিপক্ষে এগিয়ে যায় দেপোর্তিভো। বারবার চেষ্টা করেও যখন গোল হচ্ছিল না তখন রিয়ালকে সমতায় ফেরান মারিয়ানো।

দুই পয়েন্ট খোয়ানো প্রায় নিশ্চিত এমন সময় গোল করেন রিয়ালের সুপার-ক্যাপ্টেন রামোস। ইনজুরি টাইমে করা রামোসের হেডারে ৩-২ এর জয় পায় মাদ্রিদের ক্লাবটি।

এ জয়ে বার্সেলোনার সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান ধরে রাখলো সাদ জার্সির দলটি। আর ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় রিয়ালের পরের স্থানটি ধরে রাখলো বার্সেলোনা।

ইংলিশ প্রিমিয়ার লিগ: শীর্ষে উঠল আর্সেনাল

স্টোক সিটির বিপক্ষে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। আর এ মৌসুমে ধুঁকতে থাকলেও শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেস্টার সিটি।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথামার্ধে ডিফেন্সের ভুলে স্টোককে পেনাল্টি উপহার দেয় আর্সেনাল। স্টোক সিটির চার্লি অ্যাডামের গোলে পিছিয়ে পড়লেও বিরতিতে যাবার আগেই ওয়ালকটের শটে সমতা ফিরে পায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এরপর মেসুত ওজিলের দ্বিতীয়ার্ধের হেডারে স্টোককে পেছনে ফেলে আর্সেনাল।

আর আইওবির শটে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়ে যায় গানারদের। লিগের আরেক ম্যাচে ম্যানসিটিকে প্রায় উড়িয়ে দিয়েছিল লেস্টার সিটি। চলতি মৌসুমে ভালো খেলা উপহার দিতে ব্যর্থ ফক্সরা, জেমি ভারডির হ্যাটট্রিকে ৪-০ গোলের লিড নিয়েছিল।

যদিও শেষদিকে কোলারোভ ও নোলিতো সিটির হয়ে একটি করে গোল করলে ৪-২ এ জিতে লেস্টার।

জার্মান লিগের শীর্ষস্থান হারালো আর বি লিপজিগ

ইনগোলস্তাদের কাছে হেরে জার্মান লিগের শীর্ষস্থান হারালো আর বি লিপজিগ। আর উলফসবার্গের বিপক্ষে সহজ জয়ে আবারো বুন্দেসলিগার শীর্ষে উঠলো বায়ার্ন মিউনিখ।

ইনগোলস্তাদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার রজারের গোলে বুন্দেসলিগায় টানা অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে পারলো না লিপজিগ।

চলতি মৌসুমে চমক দেখানো দলটি হেরেছে ১-০ গোলে। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। বায়ার্ন মিউনিখেরও সমান ম্যাচে সমান ৩৩ পয়েন্ট। তবে বাভারিয়ানদের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে লিপজিগ।

লিগের নবীন এই ক্লাবটির শীর্ষস্থান হারানোর সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে বায়ার্ন। রবার্ট লেভানদস্কির জোড়া গোলে উলফসবার্গকে ৫-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ