মুম্বাই টেস্টও নিজেদের করে নিলো ভারত— ইংল্যান্ডকে এক ইনিংস ও ৩৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচ চতুর্থ টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ভারতের করা ২৩১ রানে লিড টপকাতে গিয়ে ১৯৫ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। ১৮২ রানে ৬ উইকেট নিয়ে পঞ্চমদিনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। বেশিক্ষণ টিকতে পারেনি ইংলিশরা।
স্কোর বোর্ডে ৩ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন বেয়ারস্ট্রো। বাকী দশরান যোগ করতে সাজঘরে ফেরেন ক্রিস ওয়কস, আদিল রশিদ ও জেমস অ্যান্ডারসন। ফলে ১৯৫ রানে থামে সফরকারীদের ইনিংস।
সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। এ টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
১৬ ডিসেম্বের চেন্নাইয়ে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: