স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া— এস্পানিওলের কাছে ২-১ ব্যবধানে হেরেছে স্পোর্টিং গিজন আর রিয়াল বেটিস ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো বিলবাওকে। এছাড়াও ড্র হয়েছে এবার-আলাভেস ম্যাচ।
ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে খেলতে নেমে কোন প্রতিরোধই করতে পারে নি সেল্টা ভিগো।
ম্যাচের ৫১ মিনিটে ভিসেন্টের গোলে এগিয়ে যায় সেভিয়া। ৮৭ মিনিটে ভিসেন্টের দ্বিতীয় গোল আর ৮৯ মিনিটে জন গুয়েদিত্তির গোলে, ৩-০ ব্যবধানে স্বাগতিকদের হারায় সেভিয়া।
আরেক ম্যাচে স্পোর্টিং গিজনের বিপক্ষে ফেলিপের গোলে এগিয়ে যায় এস্পানিওল। ম্যাচের শেষ মুহুর্তে লিও'র গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০।
তবে এরকিছুক্ষণ পরে ডুযে কোপের গোলে পরাজয়ের ব্যবধান কমায় স্পোর্টিং গিজন। অপর ম্যাচে রুবেন কাস্ট্রোর একমাত্র গোলে অ্যাটলেটিকো বিলবাওকে ১-০ গোল হারিয়েছে রিয়াল বেটিস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: