খেলা

বিশ্ব একাদশের হয়ে মাঠে নামবেন আশরাফুল

মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল

কাতারের জাতীয় দিবস উপলক্ষ্যে ন্যাশনাল ডে ক্রিকেট কাপে আগামী ১৮ ডিসেম্বর কাতার একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে মাঠে নামবেন মোহাম্মদ আশরাফুল। এছাড়াও বিশ্ব একাদশে খেলবেন বাংলাদেশের পেসার মোহাম্মদ শহীদ।

শহীদ আফ্রিদীর নেতৃত্বে বিশ্ব একাদশে মোহাম্মদ আশরাফুল ছাড়াও আরো খেলার কথা রয়েছে চামিন্দা ভাস, হার্শেল গিবস, ইমরান তাহির, ইউসুফ পাঠান, সালমান বাট ও আবদুর রাজ্জাকসহ আরো অনেকের।

রোববার চার বছর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল। অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১১০ বলে ১১৫ রানের ইনিংস খেলেন তিনি।

ভালো পারফর্ম করে আবারো জাতীয় দলে ফিরতে চান বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ