ইতালিয়ান সিরি আ'তে নিকোলা কালিনিকের জোড়া গোলে সাসসুয়োলোকে হারিয়েছে ফিওরেন্টিনা। দিনের আরেক ম্যাচে এসি মিলানের বিপক্ষে জয় পেয়েছে রোমা।
ঘরের মাঠে নিকোলা কালিনিকের গোলে ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় ফিওরেন্টিনা। ৩০ মিনিট পরে নিকোলা'র দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।
তবে ৭৬ মিনিটে ফ্রান্সেসকো গোল করলেও পরাজয় এড়াতে পারেনি সাসসুয়োলো।
আরেক খেলায় জমজমাট ছিলো রোমা-এসি মিলান ম্যাচ। প্রথমার্ধে কেউ গোল করতে না পারেলও ম্যাচের ৬২ মিনিটে রাদজা'র একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: