খেলা

সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৯ রান করে সিডনি। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৮ ওভারে ৮৪ রান। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে এক ওভার ও ৭ উইকেট বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় টাইগাররা।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে করেছিল ১৬৯ রান সিডনি সিক্সার্স। এরপর বৃষ্টি শুরু হয়। প্রায় পৌনে এক ঘন্টা পর থামে বৃষ্টি। আবার খেলা শুরু হলে কার্টেল ওভারে বাংলাদেশের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৮৪ রান।

প্রথম দুই ওভারেই ২৪ রান তুলে নেয় টাইগার ওপেনাররা। তবে এরপরই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ২৯ রানের চিবারের বলে আউট হন ইমরুল। এরপর সাব্বির রহমানকে আউট করেন কার্টেস। দলীয় রান তখন ৩৬।

এক রানের ব্যবধানে তৃতীয় উইকেট হারায় টাইগাররা। আউট হন সৌম্য সরকার। তবে উইকেটে এসেই রুদ্রমূর্তি ধারণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। অপরপ্রান্তে মুশফিকও খেলেন নিজের মতোই। এ দুজনের ব্যাটে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে সিডনি। ৪৭ রান করেন ওপেনার ডেন হিউজ। এছাড়া জেসন রয় ৪২ ও জর্ডান সিল্ক করেন ৩৫ রান। বাংলাদেশের সৌম্য সরকার তিনটি উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে সিডনি সিক্সার্স। দুই ওপেনার জেসন রয় ও ডেনিয়েল হিউজ প্রথম ছয় ওভারেই তুলে নেন ৬৪ রান। সপ্তম ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৪৭ রান করে ফিরে যান হিউজ। এরপর ব্র্যাড হাডিনকে আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তাইজুল।

তবে জেসন রয় তার তাণ্ডব চালিয়ে যান। ১১ ওভারেই দলের স্কোরটাকে একশ রানে নিয়ে যান রয় ও স্যাম বিলিংস। ১১তম ওভারে সিক্সার্সের ইনিংসে জোড়া আঘাত হানেন তাসকিন। দুই ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় ও স্যাম বিলিংসকে ফিরিয়ে দেন তাসকিন।

প্রথমে জেসন রয় (৪২) পরে বিলিংসকে (৪) রানে ফেরান টাইগার পেসার। এরপর মাত্র ৫ রান করে ফিরে যান জোহান বোথাও। ১৬ ওভার শেষে সিডনি সিক্সার্সের স্কোর ছিল ৬ উইকেটে ১৩৫ রান। শেষের দিকে জর্ডান সিল্কের ক্যামিও ইনিংসে (৩৫) ভর করে রানের বড় সংগ্রহ পায় সিডনি।

বাংলাদেশ: মাশরাফি বিন মতুর্জা, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, তাসকিন, শুভাশিষ রায়, তানভীর হায়দার, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।

সিডনি সিক্সার্স: শন অ্যাবট, ড্যানিয়েল হিউজ, স্যাম বিলিংস, জোহান বোথা, রায়ান কার্টেস, সমিল চাইবার, বেন ডোয়ারসুইস, ব্র্যাড হ্যাডিন, , জো মেনি, জেসন রয়, জর্ডান সিল্ক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ