খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ: জয় পেয়েছে বড় দলগুলো

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে বড়দল গুলো— ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়াটফোর্ডকে ০-২ গোলে ম্যানচেস্টার সিটি, মিডলসবার্গকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল।

এছাড়াও সান্ডারল্যান্ডকে ১-০ ব্যবধানে চেলসি আর হাল সিটিকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহাম হর্স্পার।

ক্রিস্টাল প্যালেসের মাঠে আতিথেয়তা নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেড লিড পায় ম্যাচের ৪৫ মিনিটে পল পগবার গোলে। যদিও ৬৬ মিনিটে সমতায় ফেরে প্যালেস। ৮৮ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে ২-১ ব্যবধানের জয় পায় ম্যান ইউ।

তবে ওয়াটফোর্ডকে কোন পাত্তাই দেয়নি ম্যানচেস্টার সিটি। ৩৩ মিনিটে পাবলো জাবালেতা আর ৮৬ মিনিটে ডেভিড সিলভার গোলে, ইত্তেহাদ স্টেডিয়ামে জয় তুলে নেয় সিটিজেনরা।

দিনের আরেক ম্যাচে মিডলসবার্গের বিপক্ষে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ৩-০ ব্যবধানের জয় তুলে নেয় লিভারপুল।

সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি আর হালসিটিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে টটেনহাম হর্স্পার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ