আপাতত এশিয়ান কাপের জন্য জাতীয় হকি দলের হেড কোচ হিসেবে অলিভার কার্টজকে নিয়োগ দিতে চায় বাংলাদেশ হকি ফেডারেশন।
ভাল ফলাফলের লক্ষে জার্মানীর এ কোচের চাহিদা অনুযায়ী সব ধরনের সহযোগিতা করতে রাজি ফেডারেশন।
যদিও দীর্ঘমেয়াদে এ দেশের হকিকে নিয়ে কাজ করতে আগ্রহী কার্টজ।
বৃহস্পতিবার বাংলাদেশ হকি দল নিয়ে দুপুরে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন অলিভার কার্টজ।
ফেডারেশন ও কোচের লক্ষ্য দ্রুত জাতীয় হকির দলের ট্রেনিং ক্যাম্প শুরু করা। জানুয়ারি থেকেই বিকেএসপিতে কার্টজের নেতৃত্ব ক্যাম্প শুরু হবে।
এছাড়াও, তার পরামর্শে প্রথমবারের মতো বাংলাদেশ হকি দলে সাপোর্টিং কোচ নিয়োগ দিবে ফেডারেশন। শুধু জাতীয় দল নয় ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের বয়স ভিত্তিক হকি দল নিয়েও কাজ করতে আগ্রহী কার্টজ।
এছাড়াও দক্ষিণ আফ্রিকাতে একটি ক্যাম্প করতে চান এ কোচ। পাশাপাশি ইউরোপের বিভিন্ন শক্তিশালি হকি ক্লাব গুলোর বিপক্ষেও বাংলাদেশ জাতীয় হকি দলের ম্যাচ আয়োজিত হতে পারে।
খুব দ্রুত আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরিত হবে ফেডারেশন ও অলিভার কার্টজের।