যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল— সিঙ্গাপুরকে ৭ উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগাররা।
শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে টস জিতে সিঙ্গাপুরকে ব্যাটিঙে পাঠায় বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের সাঁড়াশি বোলিঙে মাত্র ৭০ রানেই গুটিয়ে যায় সিঙ্গাপুর। তিনটি করে উইকেট নিয়েছে আব্দুল হালিম ও নাঈম হাসান।
মাত্র ৭১ রানের টার্গেট টপকাতে বেগ পেতে হয়নি জুনিয়র টাইগারদের। ৩ টি উইকেট হারালেও বাংলাদেশ যুব দলের অধিনায়ক ও ওপেনার সাঈফ হাসানের ৩৩ রান জয় এনে দেয় দলকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: