সিডনিতে দ্বিতীয় প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচে বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্সের কাছে ৬ উইকেটে হেরেছে বিসিবি একাদশ।
টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে মুশফিকুর রহিমের দল। সিডনির পেসারদের তোপের মুখে দলীয় ৩৭ রানেই ৫ উইকেট হারায় সফরকারীরা।
শুভাগত হোম ও নুরুল হাসানের জুটিতে ভর করে তিন অঙ্কের স্কোর স্পর্শ করে বিসিবি একাদশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান সংগ্রহ করে তারা।
পরে জবাবে মরগান ও নায়ারের জুটিতে ৬ উইকেটের জয় তুলে নেয় সিডনি থান্ডার্স।
ম্যাচে বিশ্রামে ছিলেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মাহমুদুল্লাহ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: