প্রতিবছরের মতো এবারও মুক্তিযুদ্ধে শহীদ হওয়া দুই ক্রিকেটার ও সংগঠক হালিম চৌধুরী জুয়েল ও মুস্তাকের স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন আজাদ বয়েজ ক্লাবের ক্রিকেটার জুয়েল। দেশ স্বাধীন হওয়ার একদিন আগে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে ধরা পড়েলে তিনি। নির্মমভাবে হত্যা করা হয় তাকে।
এদিকে, ২৫ মার্চের কালো রাতে নিহত হন মুস্তাক। তাদের স্মরণে ১৯৭২ সাল থেকে প্রতিবছর বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক একাদশ নামে দুই দলে ভাগ হয়ে এ ম্যাচে অংশ নেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: