বিজয়ের মাসে কাতার ইন্টারন্যাশনাল কাপের ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত ও জহুরা আক্তার রেশমা।
শুক্রবার এ প্রতিযোগিতায় বাংলাদেশকে ২টি স্বর্ণ উপহার দিলেন এ দুই ভারোত্তোলক। ৬৩ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন মাবিয়া আর ৫৩ কেজি ভারোত্তোলনে দেশকে স্বর্ন এনে দিয়েছেন উদীয়মান ভারোত্তোলক রেশমা।
এ বছরের সাউথ এশিয়ান গেমসেও দেশের হয়ে স্বর্ণ জিতেছিলেন মাবিয়া আক্তার সীমান্ত।
চতুর্থ বারের মতো গত ১৪ ডিসেম্বর কাতার আয়োজন করেছেন ৪ দিনের এ প্রতিযোগিতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: