খেলা

লজ্জা থেকে বাঁচালো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

পাকিস্তানকে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বাঁচালো অস্ট্রেলিয়া— ফলো-অনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সফরকারিদের ৪৯০ রানের টার্গেট দিয়েছে অজিরা। জবাবে তৃতীয় দিন শেষে ৪২০ রানে পিছিয়ে থেকে, ২ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ৭০ রান যোগ করেছে পাকিস্তান।

ইনিংস হারের লজ্জা থেকে বাঁচলেও ব্রিসবেন টেস্টে হার এড়ানো প্রায় অসম্ভব পাকিস্তানের জন্য। আরো দুই দিন সময় থাকলেও প্রথম ইনিংসে মাত্র ১৪২ রানে অলআউট হওয়া দলটির, দ্বিতীয় ইনিংসে করতে হবে আরো ৪২০ রান।

হাতে আট উইকেট থাকলেও টেস্ট ক্রিকেটে শেষ দুই দিন টানা ব্যাটিংয়ের নজির বিরল। তৃতীয় দিন শেষে ইউনূস খান শূণ্য আর আজহার আলী ৪১ রানে অপরাজিত আছেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪২৯ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২০২ রান করে ক্যাঙ্গারুরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ