খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ: জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি— ঘরের মাঠে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে তারা। আরেক ম্যাচে বোর্নমাউথের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে সাউদাম্পটন।

ইত্তেহাদ স্টেডিয়ামে থিও ওয়ালকোটের গোলে ম্যাচের প্রথামার্ধটা নিজেদের করে নেয় আর্সেনাল। ৪৭ মিনিটে লিরয় সানের গোলে সমতায় ফেরে ম্যানসিটি। ম্যাচে এগিয়ে যাওয়ার সমান সুযোগ পায় দু'দলই।

তবে ৭১ মিনিটে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান রাহেম স্টারলিং। তার গোলেই ২-১ ব্যবধানের জয়ের পাশাপাশি পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে সিটিজেনরা।

দিনের আরেক ম্যাচে বার্নলির বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় টটেনহাম হটর্স্পার। অন্য খেলায় রদ্রিগেজের জোড়া গোলে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে সাউদাম্পটন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ