খেলা

ব্রিসবেন টেস্ট

শফিকের লড়াই ব্যর্থ- ৩৯ রানে জয় অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া ক্রিকেট টিম
অস্ট্রেলিয়া ক্রিকেট টিম

ব্রিসবেন টেস্টে শেষ পর্যন্ত তীরে গিয়ে তরি ডোবলো পাকিস্তানের— তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৯ রানে হেরেছে পাকিস্তান। ৪৯০ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে গিয়ে, ৪৫০ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

৮ উইকেটে ৩৮২ রান নিয়ে পঞ্চমদিনে ব্যাট করতে নামে পাকিস্তান। নবম উইকেটে জুটিতে আসে ৬৭ রান। দলীয় ৪৪৯ রানে সাজঘরে ফেরেন আসাদ শফিক।

ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৭ রান করেন তিনি। তার বিদায়ের পরই পরাজয় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। ব্যক্তিগত ৩৩ রানে খেলতে থাকা ইয়াসির শাহ রান আউট হলে, ৪৫০ রানে থামে সফরকারীদের ইনিংস।

ফলে ৩৯ রানের জয় পায় অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে মিচেল স্টার্ক সাতটি আর জ্যাকসন বার্ড নেন ছয় উইকেট। ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ