খেলা

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হলেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বার্ষিক কোনো পুরস্কার জিতেছেন ২১ বছর বয়সী বাঁহাতি এ পেসার।

গত বছরের ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় নিয়ে মুস্তাফিজকে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত করেছে আইসিসি। এ সময়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে ৮ উইকেট নেন 'কাটার মাস্টার'খ্যাত মুস্তাফিজ। একই সময়ে ১০টি-টোয়েন্টিতে তার উইকেট ছিল১৯টি।

এদিকে, এবারে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। সেরা টেস্ট খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।

এছাড়া একদিনের আন্তর্জাতিক ম্যাচে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ