খেলা

আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হলেন কুক

অ্যালিস্টার কুক
অ্যালিস্টার কুক

বছরের সেরা টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি।

তৃতীয় বারের মতো আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন অ্যালিস্টার কুক। আর ভিরাট কোহলিকে সম্মানিত করা হয়েছে ওয়ানডে দলের ক্যাপ্টেনসির জন্য।

গত ১৪ সেপ্টেম্বর ২০১৫ থেকে ২০ সেপ্টেম্বর ২০১৬ সাল পর্যন্ত ক্রিকেটারদের পারফর্মেন্সের ভিত্তিতে বছরের সেরা দল নির্বাচিত করেছে আইসিসি।

তবে, অবাক করা বিষয় হলো দুর্দান্ত সময় কাটালেও বছরের সেরা টেস্ট দলে জায়গা হয়নি ভিরাট কোহলির।

সেরা একাদশে জায়গা পাওয়াদের মধ্যে ৪জন ইংলিশ, ৩জন অস্ট্রেলিয়ান এবং একজন করে নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার।

এদিকে, টেস্ট ও ওডিআই দুই দলেই আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ৫০ ওভারের ফরম্যাটে সেরাদের মধ্যে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার ৩ জন এবং ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একজন জায়গা পেয়েছেন।

তবে তালিকায় রাখা হয়নি সেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ