খেলা

সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

 সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল
সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

শেষ চারে খেলার লক্ষ্য নিয়ে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আগামী সোমবার ভারতের শিলিগুড়ির উদ্দেশে ঢাকা ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা।

ব্যক্তিগত কারণে কৃষ্ণা রানী ও সোহেলি আক্তারের মত ফুটবলাররা টুর্নামেন্টে অংশ না নিলেও ২০ সদস্যের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

সাফ স্কোয়াডের ১৫ জনের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। আর নতুন মুখ আছেন ৫ জন।

সোমবার টুর্নামেন্ট মাঠে গড়ালেও বাংলাদেশের সাফ মিশন শুরু হবে তিন দিন পর।

আগামী ২৯ ডিসেম্বর আফগানিস্তান ও ৩১ ডিসেম্বর স্বাগতিক ভারতের সঙ্গে মোকাবেলা সাবিনাদের। দুটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ