বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত ফরম্যাটে কিউইদের নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন। স্কোয়াডে নেই প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা ওপেনার টম লাথাম।
বিশ্রাম দেয়া হয়েছে পেসার টিম সাউদিকেও তার জায়গায় একবছর পর ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন হুইলার।
এছাড়াও জায়গা পেয়েছেন দারুণ ফর্মে থাকা নতুন মুখ টম ব্রুস।
এদিকে, প্রথম ওয়ানডেতে স্লো ওভাররেটের কারণে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ম্যাচ ফির ২০ এবং দলের অন্য খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: