ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও চেলসি।
তবে হেরে গেছে লেস্টার সিটি। আর ১-১ গোলে ড্র হয়েছে ওয়াটফোর্ড ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ।
হাল সিটিকে ৩-০ গোলে হারিয়ে লিভারপুলকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।
ওয়েস্ট ব্রমউইচকে ১-০ গোলে হারিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে আর্সেনাল।
অন্যদিকে, ঘরের মাঠে সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে পরাস্ত করে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রত্যাশিতভাবে সব বড় দল জয় পেলেও এভারটনের কাছে ২-০ গোলে হেরে গেছে লেস্টার সিটি। আর ১-১ গোলে ড্র হয়েছে ওয়াটফোর্ড ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: