খেলা

হ্যামস্ট্রিং ইনজুরিতে খেলতে পারছেন না মুশফিক

হ্যামস্ট্রিং ইনজুরিতে খেলতে পারছেন না মুশফিক
হ্যামস্ট্রিং ইনজুরিতে খেলতে পারছেন না মুশফিক

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আর খেলতে পারবেন না মুশফিকুর রহিম।

ফলে আগামীকাল-বৃহস্পতিবার তিন ওয়ানডের দ্বিতীয়টিতে মুশফিককে পাচ্ছে না টিম বাংলাদেশ।

নেলসনে ভোর ৪টায় সিরিজে ফেরার লড়াইয়ে মাঠে নামবেন মাশরাফি বাহিনী।

ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ দল। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

প্রথম ওয়ানডেতে বাজে ফিল্ডিংয়ের শাস্তিস্বরূপ ৩৪২ রানের বিশাল টার্গেট তাড়া করতে হয়েছিল সাকিব-মোসাদ্দেকদের।

ব্যাটিংয়ের মাঝপথে ব্যক্তিগত ৪২ রানে মুশফিক আহত হয়ে মাঠ ছেড়ে যান। সেই ব্যথা ৪৮ ঘণ্টায়ও সারেনি। ফলে কাল- বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে উইকেটের পেছনে মুশফিকের পরিবর্তে দেখা যাবে নুরুল হাসান সোহানকে।

নেলসনের স্লো-পিচে স্পিন আক্রমণকে শক্তিশালী করতে মেহেদি হাসান মিরাজ অথবা তানবীর হায়দারকে একাদশে নেয়া হতে পারে। আর বাজে ফর্মের শাস্তিস্বরূপ বাদ পড়তে পারেন সৌম্য সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ