খেলা

ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজ হাতছাড়া বাংলাদেশের
ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

মিডল-অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৬৭ রানে হেরেছে সফরকারিরা। ব্ল্যাক ক্যাপদের ২৫১ রানে আটকে ফেললেও নেলসনের স্লো-পিচে সাউদি-বোল্ট-উইলিয়ামসনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো কিউইরা।

ফিজিওর পরামর্শে মুস্তাফিজকে বিশ্রামে রেখেই খেলতে নামে বাংলাদেশ দল। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে বোলিংটা ভালোই করেন মাশরাফিরা।

যদিও নীল ব্রুমের ১০৯ রানের সুবাদে ৫০ ওভারে স্কোরবোর্ডে ২৫১ রান তোলে কিউইরা।

মাশরাফি ৩টি, আর ২টি করে উইকেট নেন সাকিব ও তাসকিন। অভিষেকেই দুটি ক্যাচ ধরার পাশাপাশি একটি স্টাম্পিং ও একটি রান-আউট করেন উইকেট-কিপার নুরুল হাসান সোহান।

জবাব দিতে নেমে ১৬ রান করে বিদায় নেন তামিম। ৩৮ রান করে ফিরে যান সাব্বিরও।

একপ্রান্ত আগলে ফিফটি তুলে নেন ইমরুল। তবে ৫৯ রান করলেও রান-রেট বাড়াতে পারেননি তিনি।

রানের গতি বাড়াতে ব্যর্থ হন সাকিব-মোসাদ্দেকরাও। ৬৭ রানের জিতে যায় নিউজিল্যান্ড। নেলসনের এ মাঠেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৩১ ডিসেম্বর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ