টেস্ট সিরিজের আগে খেলায় ফিরতে পারছেন না বাংলাদেশ দলের নিয়মিত উইকেট কিপার মুশফিকুর রহিম। নেলসনে এমআরআই ও স্ক্যান রিপোর্টে তার হ্যামস্ট্রিং ইনজুরি নিশ্চিত হয়েছে।
রেডিওলোজি পরীক্ষায় তার বাম হ্যামস্ট্রিংয়ে গ্রেডওয়ান মাত্রার চোট ধরা পড়েছে। শতভাগ ফিট হয়ে খেলায় ফিরতে মুশফিকের অন্তত দুই সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন টিম ফিজিও ডিন কনওয়ে।
টেস্ট সিরিজের আগে মুশফিককে শতভাগ ফিট করতে শিগগিরই পুনবার্সন প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
গত ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে তিন ওয়ানডের প্রথমটি খেলার সময় ইনজুরিতে পড়েন টাইগারদের টেস্ট ক্যাপ্টেন। ব্যাটিং করতে নেমে ব্যক্তিগত ৪২ রানে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: