খেলা

হোয়াইটওয়াশ এড়াতে এইম্যাচটি জিততেই হবে মাশরাফিদের

হোয়াইটওয়াশ এড়াতে এইম্যাচটি জিততেই হবে মাশরাফিদের
হোয়াইটওয়াশ এড়াতে এইম্যাচটি জিততেই হবে মাশরাফিদের

নেলসনে নিউজিল্যান্ড-বাংলাদেশের তৃতীয় ও শেষ ওয়ানডে কাল-শনিবার ভোর ৪টায় শুরু হবে খেলা।

সিরিজে স্বাগতিকরা ২-০ তে এগিয়ে আছে— হোয়াইটওয়াশ এড়াতে তাই এইম্যাচটি জিততেই হবে মাশরাফিদের।

নিউজিল্যান্ডের মাঠে সফল হতে পারছে না টিম বাংলাদেশ। বাজে ফিল্ডিং আর দায়িত্বহীন ব্যাটিংয়ের শাস্তিস্বরূপ প্রথম ওয়ানডেতে ৭৭ রানে আর দ্বিতীয়টিতে ৬৭ রানে হেরেছে লাল-সবুজরা।

ঘরের মাঠে টানা ছয়টি ওয়ানডে সিরিজ জেতা দলটির সামনে এখন হোয়াইটওয়াশের শঙ্কা। শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে পেস-আক্রমণ অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় ম্যাচেও বিশ্রামে রাখা হতে পারে মুস্তাফিজকে আর ইনজুরির কারণে নেই মুশফিকও এবং বাজে পারফর্ম্যান্সের কারণে লেগস্পিনার তানবীর হায়দারকে বাদ দিয়ে অফস্পিনার মেহেদি হাসান মিরাজকে সুযোগ দেয়া হতে পারে।

আর, ট্রেন্ট বোল্টের পরিবর্তে নিউজিল্যান্ড একাদশে নেয়া হতে পারে অফস্পিনার জীতান প্যাটেলকে।

এদিকে, কাল- শনিবার নেলসনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ