মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে আজহার আলীর দ্বিশতক স্বত্ত্বেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় মিসবাহ বাহিনী।
বৃষ্টিবিঘ্নিত টেস্টের পঞ্চম ও শেষ দিন ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া।
স্টিভ স্মিথ হার না মানা ১৬৫ আর অপরাজিত ৮৪ রান করেন মিচেল স্টার্ক।
স্কোরবোর্ডে ৮ উইকেটে ৬২৪ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে অজিরা। ১৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আনপ্রেডিক্টেবল পাকিস্তান।
নিজেদের প্রথম ইনিংসে ৪৪৩ রান করা দলটি দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৬৩ রানে।
ইনিংস ও ১৮ রানে জিতে অস্ট্রেলিয়া। স্টার্ক ৪টি ও লিওন ৩টি উইকেট নেন। তবে ম্যাচসেরা হন অজি ক্যাপ্টেন স্মিথ। সিডনিতে সিরিজে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি।