নেলসনে, তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশই হয়েছে বাংলাদেশ।
নেলসনে, তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে, কিউইদের ২৩৭ রানের টার্গেট দেয় মাশরাফি বাহিনী। জবাবে ব্রুমের ৯৭ আর উইলিয়ামসনের অপরাজিত ৯৫ রানে, ৫২ বল হাতে রেখে জয় তুলে নেয় ব্ল্যাক ক্যাপরা। ম্যাচসেরা হন কিউই ক্যাপ্টেন উইলিয়ামসন।
স্যাক্সটন ওভালের স্লো পিচে ১২১ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম-ইমরুল। ব্যক্তিগত ৪৪ রানে বিদায় নেন ইমরুল। এরপর ২০ রান তুলতে সাব্বির, মাহমুদুল্লাহ ও তামিমের উইকেট হারায় লাল-সবুজরা। ৫৯ রান করেন তামিম। বড় জুটি গড়তে পারেননি অন্যরাও।
একসময় সফরকারিদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৭৯ রান। শেষদিকে নুরুল হাসান সোহানের ৩৯ বলে ৪৪ রানের সুবাদে, ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ।
শুভাশিষের পরিবর্তে একাদশে ফিরে নিজের প্রথম ওভারেই ল্যাথামকে ফিরিয়ে দেন মুস্তাফিজ।
দলীয় ১৬ রানে রিটায়ার্ড আউট হন গাপটিল। মুস্তাফিজের পরের ওভারে ব্রুমের ক্যাচ ফসকে যায় স্লিপে দাঁড়ানো ইমরুলের হাত থেকে।
এরপর ব্রুম-উইলিয়ামসনের শতরানের জুটি ও ডবল ফিফটিতে, ৪১ ওভার ২ বলে ২ উইকেটে ২৩৯ রান করে নিউজিল্যান্ড।