ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল।
লিগে টানা ১৩তম জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। এছাড়াও জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লেস্টার সিটি।
অ্যানফিল্ড স্টেডিয়ামে উইন্যালডামের একমাত্র গোলে সিটিজেনদের পরাস্ত করেছে লিভারপুল। ৯০ মিনিটের লড়াই শেষে, সিটির চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেছে অল রেডরা।
স্ট্যামফোর্ড ব্রিজে স্টোকসিটিকে আতিথ্য দিয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয় চেলসি। ব্লুজদের সঙ্গে সমান তালে লড়েন স্টোকের খেলোয়াড়রা। ২-২ এ সমতায় থাকা ম্যাচে উইলিয়ান ও দিয়েগো কস্তার গোলে রক্ষা পায় চেলসি, ৪-২ গোলে জিতে তারা আর উইলিয়ান করেন দুটি গোল।
এদিকে, অ্যান্থনি মার্শাল ও পল পগবার গোলে মিডলসবরোকে ২-১ এ হারিয়েছে ম্যানইউ। আর ওয়েস্টহ্যামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেস্টার।