খেলা

২০১৬ ছিল টেস্ট ক্রিকেট অঙ্গনে নিজেদের চেনানোর বছর

 ২০১৬ ছিল টেস্ট ক্রিকেট অঙ্গনে নিজেদের চেনানোর বছর
২০১৬ ছিল টেস্ট ক্রিকেট অঙ্গনে নিজেদের চেনানোর বছর

২০১৬ সাল। বাংলাদেশের জন্য পরিচিত হয়ে থাকবে টেস্ট ক্রিকেটের কঠিন অঙ্গনে নিজেদের চেনানোর বছর হিসেবে। এ বছরই প্রথমবার ইংল্যান্ডের মতো কোনো পূর্ণশক্তির টেস্ট খেলুড়ে দলকে লঙ্গার ভার্সনে হারানোর কৃতিত্ব দেখায় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই আলো ছড়ান বিস্ময় বালক মেহেদী হাসান মিরাজ। আর বছর শেষ হয় মুস্তাফিজুর রহমানকে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতির মধ্যদিয়ে।

২০১৬ এর ফেব্রুয়ারিতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় হয় বাংলাদেশের ক্ষুদে টাইগাররা। যা যুব বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য।

সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকতা দেখালেও টেস্টে বাংলাদেশের সামর্থ্য নিয়ে বড় একটা প্রশ্ন ছিলো। জিম্বাবুয়ে আর খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ছাড়া উল্লেখ করার মতো তেমন সাফল্য ছিলো না টাইগারদের।

এবছর সেই আক্ষেপও ঘুচিয়ে দেন সাকিব, তামিমরা। মেহেদী হাসান মিরাজের অনবদ্য নৈপুন্যে ইংল্যান্ডকে টেস্টে বধ করে বাংলাদেশ। ঢাকা টেস্টে ১২ এবং চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট উইকেট শিকার করে রেকর্ডবুকে নাম লেখান মিরাজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১ রানের হারের ম্যাচটিও নিশ্চই মনে থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। শেষ ৩ বলে ২ রান তুলতে না পারার দুঃখ অনেকদিন পোড়াবে বাংলাদেশকে।

ওই বিশ্বকাপেই অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। পরে ৮ সেপ্টেম্বর ব্রিসবেনে পরীক্ষা দিয়ে দুজনই বৈধতা ফিরে পান।

২০১৬ সালে রানের ফোয়ারা ছুটিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন এই বাঁহাতি ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করেছেন।

বিপিএলের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা ডায়নামাইটস। শৃঙ্খলাভঙ্গের দায়ে সাব্বির রহমান ও আল আমিন হোসেনকে মোটা অঙ্কের জরিমানা করা হয়। যা ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ছয় মাসের ইনজুরি কাটিয়ে ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে ফেরেন মুস্তাফিজ। ওই দিনই আরো একটি সুসংবাদ পান তিনি। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পান সাতক্ষীরার এই তরুণ।

তবে বছরের একেবারে শেষ লগ্নে এসে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে হেরে ব্ল্যাকওয়াশ হয় টাইগাররা।

বাংলাদেশের ক্রিকেটে ভালো মন্দ মিলিয়েই ছিলো ২০১৬। ২০১৭ সালে আরো ভালোর প্রত্যাশা টাইগার ক্রিকেটভক্তদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ