বছরের শুরুটা দুর্দান্ত হয় আর্সেনালের। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে তারা। ফলে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে গার্নাররা।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে আলেক্সিস সানচেজের ক্রস থেকে অলিভার জিরুদের শটে লিড নেয় আর্সেনাল। লিগে টানা তিন ম্যাচে জয় না পাওয়া ক্রিস্টাল প্যালেস শুরু থেকে আর্সেনালকে চাপিয়ে রাখার চেষ্টা করেও ব্যর্থ হয় তারা।
দ্বিতীয়ার্ধে ব্যবধানের দ্বিগুণ করে স্বাগতিকরা। আলেক্স আইএবির গোলে বছরের প্রথম জয় পায় আর্সেন ওয়াঙ্গারের দল।
দিনের অপর ম্যাচে হ্যারিকেন ও ডেলে আলির জোড়াগোলে ওয়ার্টফোর্ডের বিপক্ষে ৪-১ গোলে বড় জয় পায় টটেনহাম হটস্পার। ফলে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে র্স্পাররা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: