খেলা

বাংলাদেশের সংগ্রহ ১৪১

বাংলাদেশ
বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের প্রথম টি২০ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে ১৪১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

নেপিয়ারের ম্যাকলিন পার্কেনির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করেছে তারা। দিবারাত্রির ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যা ৭টা আর বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে শেষ সময়ে দলের নির্ভযোগ্য অলরাউন্ডার মাহমুদউল্লাহর দ্বায়িত্বশীল ব্যাটিংয়ে সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় টাইগাররা।

মাহমুদউল্লাহ তুলে নেন তার আন্তর্জাতিক টি২০ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

এর আগে বাংলাদেশ ইনিংসের শুরুতেই ম্যাট হেনরির ব্যাক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেটরক্ষক লুক রঞ্চির তালুবন্দি হয় শূন্য রানে সাজঘরে ফিরে গেছেন ওপেনার ইমরুল কায়েস।

টি২০ অভিষিক্ত বেন হুইলারের বলে লংলেগ অঞ্চলে আরেক অিভিষিক্ত টম ব্রুসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন অপর ওপেনার তামিম ইবাল। ফেরার আগে তামিম সংগ্রহ করেন১৩ বলে ১১ রান। এর পরপরই তামিমের রাস্তা ধরেন টি২০ স্পেসালিস্ট খ্যাতব্যাটসম্যান সাব্বির রহমান ও অফফর্মে থাকা ব্যাটসম্যান সৌম্য সরকার।

ফার্গুসনের বলে আউট হওয়ার আগে সাব্বির সংগ্রহ করেন ১৬। এরপরের বলেই শূন্য রানে সৌম্যকে বিদায় করেন ফার্গুসন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর টি২০ সিরিজে জয় দিয়ে শুভসূচনা করে নতুন বছর শুরু করতে চাই মাশরাফিরা। ওয়ানডেতে প্রথম ম্যাচে খেলার পর অফ রাখা সৌম্য সরকার রয়েছেন একাদশে।

এছাড়াও এ একাদশে তাসকিনের পরিবর্তে রাখা হয়েছে পেসার রুবেল হোসেনকে। এদিকে, এ ম্যাচে টি২০ অভিষেক হয়েছেন তিন কিউই ক্রিকেটারের: টম ব্রুস, লোকি ফার্গুসন, বেন হুইলার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ