সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৩৬৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।
টস জিতে ব্যাট করতে নেমে রেনশো আর ওয়ার্নারের ১৫১ রানে জুটিতে ইনিংসের শুরুটা দুর্দান্ত হয় অস্ট্রেলিয়ার। ৯৫ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি উসমান খাজা। ব্যক্তিগত ১৩ রান করে ওয়াহাব রিয়াজের শিকার হোন তিনি। স্মিথও ফেরেন ২৪ রান করে।
দিনের তিন উইকেটই নেন পেসার ওয়াহাব রিয়াজ। ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৭ রানে ইনিংস খেলে নট আউট আছেন ম্যাট রেনশো। দিন শেষে তাঁর সঙ্গী হ্যান্ডসকম্ব রয়েছেন ব্যক্তিগত ৪০ রানে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: